Wednesday, June 10, 2026
Live

মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক জোরদারে অঙ্গীকার

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং। শনিবার দেশটির রাজধানী নেপিদোতে তাদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়।

‘চীনের সঙ্গে সম্পর্ককে মিয়ানমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বন্ধন হিসেবে বিবেচনা করে’ উল্লেখ করে উ মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার ‘এক-চীন’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সক্রিয়ভাবে সমর্থন করে মিয়ানমার।

প্রেসিডেন্ট বলেন, ‘মিয়ানমারের নতুন সরকার চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করতে চায়। পাশাপাশি মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের নির্মাণকাজ এগিয়ে নিতে এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। একইসঙ্গে দুই দেশের মধ্যকার ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে ক্রমাগত গভীরতর করতে চায়’।

অন্যদিকে, ওয়াং জোর দিয়ে বলেন যে, মিয়ানমারের প্রতি চীনের নীতি অপরিবর্তিত রয়েছে। জনগণের সমর্থনপুষ্ট ও জাতীয় ক্ষেত্রের জন্য মানানসই একটি সফল উন্নয়ন পথ অনুসরণে মিয়ানমারকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন। তিনি বলেন, ‘চীন মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা এবং শান্তি, পুনর্মিলন ও সামাজিক সম্প্রীতি অর্জনকে দৃঢ়ভাবে সমর্থন করে।‘

ওয়াং আরও উল্লেখ করেন যে, অনলাইন জুয়া ও টেলিকম জালিয়াতি দৃঢ়ভাবে ও সম্পূর্ণরূপে নির্মূলে মিয়ানমারকে সহযোগিতা করে চায় চীন। এ ছাড়া আরও সংলাপ ও সহযোগিতা প্রক্রিয়ায় মিয়ানমারের অংশগ্রহণ এবং আসিয়ানের সঙ্গে এর পারস্পরিক বিনিময় বৃদ্ধিতেও চীন সমর্থন করে যাবে।

সাকিব/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.