Friday, June 19, 2026
Live

মে দিবসের ছুটি উদযাপনে চীন জুড়ে বিভিন্ন থিম ও লোকসংস্কৃতি-ভিত্তিক অনুষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
মে দিবসের ছুটি উদযাপনে চীন জুড়ে বিভিন্ন থিম ও লোকসংস্কৃতি-ভিত্তিক অনুষ্ঠান

শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের মে দিবসের ছুটি উদযাপন উপলক্ষে চীনজুড়ে নানা থিম লোকসংস্কৃতি-ভিত্তিক অনুষ্ঠান চলছে।

উত্তর-পশ্চিম চীনের সি’আন শহরের বাইলু ইউয়ান (সাদা হরিণ সমভূমি) চলচ্চিত্র ও টিভি ভেন্যুতে সাধারণ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে, সর্বস্তরের শ্রমিক তাদের পেশাগত কাজের পোশাক পরে এবং নিজ নিজ পেশার স্বতন্ত্র সরঞ্জাম হাতে নিয়ে পর্যটকদের জন্য একটি আন্তরিক শ্রম-বিষয়ক উৎসবের আয়োজন করেন।

একজন দর্শনার্থী বলেন, ‘আমি প্রথমবারের মতো এত বাস্তবসম্মত ও মাটির কাছাকাছি একটি অনুষ্ঠান দেখলাম। আমি গভীরভাবে অভিভূত।’

এদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছুশিয়ান কাউন্টিতে ৫০টিরও বেশি ঐতিহ্যবাহী কৃষি সরঞ্জাম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা চাষাবাদের সম্পূর্ণ প্রক্রিয়া—চাষ ও বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা ও শস্য প্রক্রিয়াকরণ পর্যন্ত—তুলে ধরে এবং দর্শনার্থীদের গ্রামীণ সংস্কৃতির এক খাঁটি ও নিবিড় অভিজ্ঞতা প্রদান করে।

লিউ চিং নামের এক দর্শনার্থী বলেন, ‘সময়ের ব্যবধানের এই বৈপরীত্য আমাকে উষ্ণতা ও উৎসাহ জোগায়।’

উত্তর চীনের হ্যপেই প্রদেশের সিনলে কাউন্টিতে চীনা জাতির পৌরাণিক পূর্বপুরুষ ফুসির আরাধনায় বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

হ্যপেই চারুকলা একাডেমিরতে একটি অবৈষয়িক ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে সূচিকর্ম, কাঠের খোদাই এবং চিনির চিত্রকলার মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের পাশাপাশি আধুনিক সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

এই অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য কাগজ কাটার মতো দক্ষতাগুলো নিজেরা চেষ্টা করার সুযোগ দিয়ে আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক এলাকাও তৈরি করা হয়েছিল।

এ ছাড়াও, দক্ষিণ-পশ্চিম চীনের কু্ইচৌ প্রদেশের লুওতিয়ান কাউন্টিতে একটি লোকসংস্কৃতির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ঐতিহ্য ও মনোরম দৃশ্যের সাথে ছুটির উদযাপনকে মিশিয়ে দর্শনার্থীদের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে।

এ বছরের মে দিবসের ছুটির প্রথম দিনে, কু্ইচৌ এবং কুয়াংসি থেকে আসা ২ হাজার৫০০ জনেরও বেশি লোকের সমন্বয়ে গঠিত মোট ৪৭টি শোভাযাত্রা দল চমৎকার জাতিগত পোশাকে রাস্তায় নেমেছিল। মিছিলগুলো গান গাইতে গাইতে ও নাচতে নাচতে পুরো পথ চলে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.