Wednesday, June 10, 2026
Live

মৌলিক গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গোপন সফর নিয়ে বিতর্ক: লাই’কে চীনের কড়া প্রতিক্রিয়া

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং দেশটির মৌলিক গবেষণা এবং মৌলিক উদ্ভাবন সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ফুচিয়ান প্রদেশ, শাংহাই এবং বেইজিং সফরকালে তিনি এ আহ্বান জানান।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং শুয়েসিয়াং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সফরকালে তিনি চীনের বিজ্ঞান এবং হুয়াইরৌ ল্যাবরেটরি পরিদর্শন করে গুরুত্বপূর্ণ খাতে মৌলিক উদ্ভাবন ও মূল প্রযুক্তিগত অগ্রগতির বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি বলেন, মৌলিক গবেষণার কাঠামো আরও উন্নত করতে হবে এবং অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় জোর দিতে হবে। একই সঙ্গে মৌলিক ও যুগান্তকারী উদ্ভাবন বাড়িয়ে বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্যে সমন্বিত অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিং সুয়েসিয়াং আরও পরিদর্শন করেন শাংহাই চিয়াও থং বিশ্ববিদ্যালয় এবং চীনের বিজ্ঞান একাডেমি বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা বিকাশের সমন্বিত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এছাড়া, চীনের “টু বম্বস, ওয়ান স্যাটেলাইট” স্মৃতিসৌধ পরিদর্শনের সময় তিনি দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ঐতিহাসিক অর্জনের কথা স্মরণ করেন।

তিনি বিজ্ঞানী ও গবেষকদের দেশের দায়িত্ব ও প্রত্যাশা ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উচ্চতায় পৌঁছানোর আহ্বান জানান। পাশাপাশি, শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে মৌলিক ও স্বাধীন উদ্ভাবনে আরও বড় ধরনের অগ্রগতি অর্জনেরও আহ্বান জানান চীনের এই উপ-প্রধানমন্ত্রী।

নাহার/হাশিম

তথ্য ও ছবি- সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.