Wednesday, June 10, 2026
Live

ম্যাকাও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রিজেনারেটিভ চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ম্যাকাও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রিজেনারেটিভ চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ম্যাকাও বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গবেষণায় নতুন নতুন উদ্ভাবন এবং বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের মাঝে সমন্বয় বাড়াতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখছে।

'৫ম কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া আন্তর্জাতিক রিজেনারেটিভ চিকিৎসা সম্মেলন' শীর্ষক এই অনুষ্ঠানটি ম্যাকাও এবং হংছিন—এই দুই স্থানে একযোগে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ জন গবেষক, চিকিৎসক এবং বিশেষজ্ঞ অংশ নেন।

সম্মেলনে আধুনিক চিকিৎসায় স্টেম সেল প্রযুক্তির ব্যবহার এবং জটিল রোগ নিরাময়ে এর সম্ভাবনা নিয়ে সম্মেলনে গভীর আলোচনা করা হয়।

ল্যাবরেটরির গবেষণাকে কীভাবে সরাসরি হাসপাতালের চিকিৎসায় দ্রুত ব্যবহার করা যায়, সেই সেতুবন্ধন তৈরির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ক্য ওয়েই জানান, এই সম্মেলনটি এখন এ অঞ্চলের উদ্ভাবন ও মেধাবীদের এক শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

নাহার/সাকিব

তথ্য ও ছবি- সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.