Wednesday, June 10, 2026
Live

যুক্তরাষ্ট্রকে একপক্ষীয় শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রকে একপক্ষীয় শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন
ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রকে তাদের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত একপক্ষীয় শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন লক্ষ্য করেছে যে যুক্ত্ররাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার এক রায়ে সিদ্ধান্ত দিয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তা আইনসম্মত নয়। মুখপাত্র বলেন, চীন সবসময় একপক্ষীয় শুল্ক বৃদ্ধির সকল ধরনের পদক্ষেপের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের একপক্ষীয় পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য নীতি এবং নিজের আইন উভয়ই লঙ্ঘন করে, যা সব পক্ষের স্বার্থের বিরোধী। মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র এখনও বিকল্প পদক্ষেপ যেমন বাণিজ্য তদন্তের মাধ্যমে শুল্ক বজায় রাখার পরিকল্পনা করছে। চীন বিষয়টি নজরে রাখবে এবং দেশের স্বার্থ রক্ষা করতে দৃঢ় অবস্থান নেবে। নাহার/জেনিফার তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.