Wednesday, June 10, 2026
Live

যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ানের স্বার্থ বিক্রি করছে ডিপিপি—চীনের অভিযোগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ানের স্বার্থ বিক্রি করছে ডিপিপি—চীনের অভিযোগ

মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক :চীনের তাইওয়ান অঞ্চলের ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ানের স্বার্থ বিক্রি করছে বলে অভিযোগ করেছে চীন। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র চাং হান এ মন্তব্য করেন। সম্মেলনে মুখপাত্র বলেন, ডিপিপি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য তাইওয়ানের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বড় আকারের ক্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুল্ককে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করে তাইওয়ানের শিল্প খাতকে দুর্বল করে দিচ্ছে। এই ধরনের অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও তিনি মন্তব্য করেন। চাং হান আরও বলেন, চীনের তাইওয়ানের জনগণের কল্যাণ উপেক্ষা করে ডিপিপি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সামনে নতজানু হয়েছে। তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে, বাজার ব্যাপকভাবে উন্মুক্ত করেছে এবং তাইওয়ানের গুরুত্বপূর্ণ শিল্পগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও সহায়তা করেছে। বিদেশি শক্তির সহায়তায় বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে ডিপিপি নিজেই অন্যের হাতিয়ার হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মুখপাত্র। ঐশী/জেনিফার তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.