ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা নীতিমালা আইন চীনের বিরুদ্ধে নেতিবাচক এবং এতে কঠোর অসন্তোষ ও বিরোধিতা প্রকাশ করেছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এই তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের ‘২০২৬ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন’ চীনের বিরুদ্ধে হুমকির রূপকথা প্রচার করছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে।
কুও চিয়াখুন আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে চীনের উন্নয়ন ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গতভাবে দেখার, দুই দেশের প্রেসিডেন্টের বুসান বৈঠকে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতার অনুসরণ করার এবং আইনের নেতিবাচক ধারাগুলো কার্যকর না করার।
তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র পথ পরিবর্তন না করে, চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা আইনের বিরুদ্ধে চীনের কড়া সতর্কতা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.