Wednesday, June 10, 2026
Live

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির জন্য চাপ দিতে সম্মত চীন-পাকিস্তান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির জন্য চাপ দিতে সম্মত চীন-পাকিস্তান

মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে চীন ও পাকিস্তান। এ নিয়ে ফোনালাপ হয়েছে চীনা পররাষ্টমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। শুক্রবার ফোনালাপে তারা দু’জনই মধ্যপ্রাচ্যে শান্তিপ্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি শান্তি আলোচনার ওপর গুরুত্বারোপ করে চীন-পাকিস্তান।

ইসহাক দার ইরানের সবশেষ পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং মধ্যস্থতার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে মানুষ যুদ্ধবিরতি ও শান্তি প্রত্যাশা করছে। এ সময়, ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফোনালাপে চীনের ওয়াং ই বলেন, কৌশলগত অংশীদার হিসেবে এ বিষয়ে চীন-পাকিস্তানের অবস্থান একই। অঞ্চলটিতে উত্তেজনা কমাতে ইসলামাদের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, শান্তি আলোচনা শুরু করা সহজ নয়, তবে শুরু হলে হতাহত কমানো এবং সংঘাতের বিস্তার রোধ করা সম্ভব। এতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলও স্বাভাবিক হবে।

এ সময় উভয়পক্ষ যুদ্ধবিরতি নিশ্চিত করা, আলোচনায় ফেরা, বেসামরিক স্থাপনা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত এবং জাতিসংঘের ভূমিকা জোরদারে একমত হন।

লুৎফর/ জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.