জানুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম সিঙ্গেল-ডিশ রেডিও টেলিস্কোপ ফাস্ট-এর পর্যবেক্ষণ থেকে মহাবিশ্বের অন্যতম রহস্যময় ঘটনা ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি)-এর উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক এক গবেষক দল জানিয়েছে, অন্তত কিছু এফআরবি-এর উৎপত্তি বাইনারি নক্ষত্র সিস্টেম থেকে তৈরি হতে পারে।
চীনের বিজ্ঞান একাডেমির পার্পল মাউন্টেন অবজারভেটরির নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে।
ফাস্ট টেলিস্কোপের পর্যবেক্ষণ কেন্দ্র শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে পিএমও-এর উপপরিচালক উ সুয়েফং জানান, এআরবি হলো মিলিসেকেন্ড স্থায়ী উজ্জ্বল রেডিও বিস্ফোরণ, যা অল্প সময়ে সূর্যের এক সপ্তাহের সমপরিমাণ শক্তি নিঃসরণ করতে পারে।
গবেষকরা ২০২২ সালের জুন থেকে প্রায় ২৯০ কোটি আলোকবর্ষ দূরের এফআরবি ২০২২০৫২৯ পর্যবেক্ষণ করেন। এ সময় ‘ফ্যারাডে রোটেশন মেজার’ নামে একটি গুরুত্বপূর্ণ সূচকে হঠাৎ বড় পরিবর্তন ধরা পড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে এই মান স্বাভাবিকের প্রায় ২০ গুণ বেড়ে যায় এবং দুই সপ্তাহের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
গবেষকদের মতে, এই অস্বাভাবিক পরিবর্তন একটি চৌম্বকায়িত ঘন প্লাজমা মেঘের কারণে ঘটেছে, যা এফআরবি-এর উৎস ও পৃথিবীর মাঝখান দিয়ে অতিক্রম করেছে। একক নিউট্রন তারকা দিয়ে এই ঘটনা ব্যাখ্যা করা কঠিন হলেও, বাইনারি সিস্টেমে এটি স্বাভাবিকভাবে ব্যাখ্যা করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার প্রমাণ করে, চীনের ফাস্ট টেলিস্কোপ মহাজাগতিক রহস্য উদঘাটনে বিশ্বে অনন্য সক্ষমতা অর্জন করেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
রহস্যময় মহাজাগতিক সংকেতে নতুন ইঙ্গিত চীনের ফাস্ট টেলিস্কোপে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.