ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে পৌঁছেছেন উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চীন সফর করবেন তিনি।
সফরে প্রেসিডেন্ট ওরসি চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সহযোগিতা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
২০২৬ সালে এই প্রথম কোনো ল্যাটিন আমেরিকান রাষ্ট্রপ্রধান চীন সফর করছেন। সফরে তার সঙ্গে রয়েছেন উরুগুয়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল।
দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্বে অবস্থিত উরুগুয়ে একটি কৃষি ও পশুপালননির্ভর দেশ। চীন ও উরুগুয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় ১৯৮৮ সালে। ২০২৩ সালে দুই দেশ তাদের সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করে।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে চীন–উরুগুয়ের রাজনৈতিক আস্থা ও সহযোগিতা আরও বেড়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চীন উরুগুয়ের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। উরুগুয়ে থেকে চীন মূলত গরুর মাংস, সয়াবিন ও পাল্প আমদানি করে, আর চীন উরুগুয়েতে বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন সামগ্রী রপ্তানি করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, প্রেসিডেন্ট ওরসির এই সফর চীন–উরুগুয়ের সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে চীন আশা করছে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.