Wednesday, June 10, 2026
Live

রোবটের স্প্রিন্টে বিশ্বরেকর্ড চীনা ‘বোল্ট’-এর দখলে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
রোবটের স্প্রিন্টে বিশ্বরেকর্ড চীনা ‘বোল্ট’-এর দখলে
ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: হিউম্যানয়েড রোবটের গতিতে রেকর্ডের খাতায় নাম লেখাল চীন। সম্প্রতি চীন উন্মোচন করেছে পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট ‘বোল্ট’, যা সেকেন্ডে দৌড়াতে পারে সর্বোচ্চ ১০ মিটার গতিতে। হিউম্যানয়েড রোবটে এটিই এখন পর্যন্ত দ্রুততম গতি। সোমবার পূর্ব চীনের চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের তৈরি হিউম্যানয়েড রোবট গবেষণা ইনস্টিটিউট এই সাফল্যের ঘোষণা দেয়। ১৭৫ সেন্টিমিটার উচ্চতা ও ৭৫ কেজি ওজনের বোল্টকে মানুষের শরীরের অনুপাত অনুকরণ করে তৈরি করা হয়েছে। দুই পায়ে চলাচলের শারীরিক সক্ষমতার সীমা আরও এগিয়ে নিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক নকশা ও প্রযুক্তি। ভিডিও ডেমোনস্ট্রেশনে দেখা যায়, ট্রেডমিলে দৌড় প্রতিযোগিতায় রোবটটির মুখোমুখি হন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ওয়াং হোংথাও। কিছু সময় পর মানব দৌড়বিদ ক্লান্ত হয়ে পড়লেও রোবটটি স্থির গতিতে দৌড়াতে থাকে, আর স্পিডোমিটার গিয়ে থামে সেকেন্ডে ১০ মিটারে। রোবটটির নাম রাখা হয়েছে জ্যামাইকান কিংবদন্তির স্প্রিন্টার উসেইন বোল্টের নামে, যার ৯.৫৮ সেকেন্ডের ১০০ মিটারের বিশ্ব রেকর্ড এখনও অক্ষত। চীনের বোল্ট ওই সীমা পার করতে এখন সময় নিচ্ছে ১০ সেকেন্ড। প্রকল্পটি চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের সঙ্গে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান মিররমি টেক ও কাইয়েরদার যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। মিররমি-এরও প্রতিষ্ঠাতা ওয়াং হোংথাও। তিনি জানান, এই গবেষণার মূল লক্ষ্য শুধু রেকর্ড ভাঙা নয়; বরং এমন প্রযুক্তিগত ভিত্তি তৈরি করা, যা মানুষের চলাচলের জৈবিক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে—বা সেটিকেও ছাড়িয়ে যেতে পারে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.