নভেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান অঞ্চলের নেতা লাই ছিং-তের কথিত ‘নিরাপত্তা কর্মপরিকল্পনা’ বিচ্ছিন্নতাবাদী পথ অনুসরণের প্রচেষ্টাকে স্পষ্ট করেছে, যা দ্বীপটির জন্য মারাত্মক ঝুঁকি ও বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন মূল ভূখণ্ডের বিশেষজ্ঞরা।
অতিরিক্ত ১ দশমিক ২৫ ট্রিলিয়ন নতুন তাইওয়ান ডলার বরাদ্দসহ নতুন একটি কথিত ‘প্রতিরক্ষা বাজেট’ ঘোষণা করেছেন লাই, যা দ্বিপক্ষীয় শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে জানান বেইজিং ইউনিয়ন ইউনিভার্সিটির তাইওয়ান বিষয়ক অধ্যাপক লি চ্যকুয়াং।
বেইজিং-ভিত্তিক চায়নিজ অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর তাইওয়ান স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক ছেন কুইছিং বলেন, প্রতিরক্ষা বাজেটের অংশ বৃদ্ধি, অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া অপ্টিমাইজ করা এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদ এগিয়ে নিতে সামরিক প্রস্তুতি তৈরি করছেন লাই।
ছেন আরও বলেন, এত বিশাল প্রতিরক্ষা ব্যয় তাইওয়ানের জনজীবন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে বরাদ্দকে সংকুচিত করবে, যা শেষ পর্যন্ত দ্বীপের জনগণের কল্যাণকে ক্ষতিগ্রস্ত করবে।
তার মতে, লাইয়ের ধারাবাহিক তথাকথিত স্বাধীনতার উসকানি দুই প্রান্তের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করছে, আন্তর্জাতিক মহলে স্বীকৃত এক-চীন নীতি লঙ্ঘন করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক শৃঙ্খলাকেও চ্যালেঞ্জ করছে।
রেনমিন বিশ্ববিদ্যালয়ের ক্রস-স্ট্রেইট রিলেশনস রিসার্চ সেন্টারের পরিচালক ওয়াং ইংয়িচিন বলেন, লাই তার ‘নিরাপত্তা কর্মপরিকল্পনা’র মাধ্যমে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ানসংক্রান্ত ভুল মন্তব্যের প্রতিধ্বনি করে বিদেশি হস্তক্ষেপকারী শক্তির সঙ্গে যোগসাজশ করার চেষ্টা করছেন।
একই সঙ্গে, ক্ষমতা সুসংহত করতে লাই আরও বড় মাত্রায় দুই প্রান্তের বৈরিতা উসকে দিচ্ছেন বলেও জানান ওয়াং। তিনি বলেন, তাইওয়ানের বিপুল সংখ্যক নাগরিক চান দ্বীপের কর্তৃপক্ষ অর্থনীতি, উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিক, উত্তেজনায় নয়।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন
‘লাইয়ের কর্মকাণ্ড তাইওয়ানকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে’
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.