Wednesday, June 10, 2026
Live

লাও পিপলস রেভল্যুশনারি পার্টির পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদককে সি’র অভিনন্দন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লাও পিপলস রেভল্যুশনারি পার্টির পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদককে সি’র অভিনন্দন
জানুয়ারি ৯: গতকাল (বৃহস্পতিবার) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং, লাও পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক থংলুন সিসুলিথকে অভিনন্দন জানিয়ে, একটি বার্তা পাঠান। অভিনন্দনবার্তায় সি চিন পিং বলেন, লাও পার্টির একাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, লাও পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় কমিটি ঐক্যবদ্ধভাবে লাও জনগণকে নেতৃত্ব দিয়ে, দেশের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজতান্ত্রিক উন্নয়ন-পথ অনুসন্ধানে সক্রিয় রয়েছে। তারা নানা চ্যালেঞ্জ অতিক্রম করে অবিচলভাবে এগিয়ে গেছে এবং পার্টির গঠন জোরদার করা, অর্থনৈতিক উন্নয়ন, জনগণের জীবনমান উন্নয়ন, ও বৈদেশিক সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। লাও পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেসের সফল আয়োজন লাও পার্টি ও লাও সমাজতান্ত্রিক কর্মকাণ্ডের বিকাশে অতীত ও ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপনকারী এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সাধারণ সম্পাদক কমরেডের ও পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, পার্টি ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাবে, দ্বাদশ জাতীয় কংগ্রেসে নির্ধারিত সব লক্ষ্য ও কাজ সফলভাবে সম্পন্ন করবে, লাও সমাজতান্ত্রিক কর্মকাণ্ডে নতুন অধ্যায় সূচনা করবে, এবং ২০৫৫ সালে পার্টি প্রতিষ্ঠার শতবর্ষের লক্ষ্যের দিকে সাহসের সঙ্গে এগিয়ে যাবে বলে আশা করা যায়। সি চিন পিং আরও বলেন, চীন ও লাওস পাহাড় পাহাড়ে যুক্ত, নদী নদীতে সংযুক্ত সমাজতান্ত্রিক বন্ধুপ্রতিম প্রতিবেশী। সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায়, চীন-লাওস সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম পর্যায়ে পৌঁছেছে। কৌশলগত গুরুত্বসম্পন্ন চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ গঠনের প্রক্রিয়া ক্রমাগত গভীর ও বাস্তব হয়েছে এবং একাধিক সমৃদ্ধ ফলাফল অর্জিত হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির গভীর পরিবর্তনের মুখে, আমি সাধারণ সম্পাদক কমরেডের সঙ্গে একযোগে চীন-লাওস সম্পর্কের উন্নয়নে কৌশলগত দিকনির্দেশনা আরও জোরদার করতে, চীন-লাওস ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে, পার্টি পরিচালনা ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় গভীর করতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং উচ্চ গুণগত মান ও পর্যায়ের চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণকে এগিয়ে নিতে আগ্রহী। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.