Wednesday, June 10, 2026
Live

লানছাং-মেকং সহযোগিতায় চীনের অঙ্গীকার অটুট: মুখপাত্র

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লানছাং-মেকং সহযোগিতায় চীনের অঙ্গীকার অটুট: মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বেইজিং, লানছাং-মেকং সহযোগিতার একটি উন্নততর সংস্করণ গড়ে তুলতে প্রস্তুত, যা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

লানছাং-মেকং সহযোগিতা (এলএমসি) সপ্তাহ এবং এর উন্নয়ন প্রত্যাশা সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে লিন এই মন্তব্য করেন।

লিন জানান, এই বছরের এলএমসি সপ্তাহের মূল বিষয়বস্তু হলো যৌথভাবে এলএমসি ২.০ নির্মাণ। চীনের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিশন, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য দেশে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো ১৭০টিরও বেশি উদযাপনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রথমত, সবুজ, স্বল্প-কার্বন উদ্যোগ, কৃষি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসের উপর শিল্প সেমিনার ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথ উন্নয়নকে উৎসাহিত করা। দ্বিতীয়ত, যুব উদ্ভাবন ও উদ্যোক্তা প্রতিযোগিতা এবং যুব বিনিময় শিবিরসহ অন্যান্য উদ্ভাবনী সহযোগিতা ও চিন্তাভাবনামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করা। তৃতীয়ত, জনকল্যাণমূলক কর্মসূচি, চলচ্চিত্র ও ভিডিও সপ্তাহ এবং শিল্পকলা উৎসবের মতো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষকে অগ্রাধিকার দেওয়া। গণমাধ্যমের বন্ধুদের এই অনুষ্ঠানগুলো অনুসরণ করার জন্য স্বাগত জানানো হচ্ছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.