Wednesday, June 10, 2026
Live

লিথিয়াম ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনা গবেষকদের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লিথিয়াম ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনা গবেষকদের

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: লিথিয়াম ব্যাটারির মূল প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। নতুন ধরনের ইলেক্ট্রোলাইট উদ্ভাবনের মাধ্যমে ব্যাটারির সক্ষমতা ও কর্মদক্ষতায় বড় উন্নতি পেয়েছেন তারা। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি এবং নানখাই ইউনিভার্সিটি। ফলাফল প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।

নতুন ইলেক্ট্রোলাইটটি ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ ইলেক্ট্রোডের মধ্যে সংযোগ স্থাপন করে আয়ন চলাচলের মাধ্যম হিসেবে কাজ করে। এটি শক্তি দক্ষতা, স্থিতিশীলতা এবং তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রচলিত ইলেক্ট্রোলাইটে অক্সিজেন ও নাইট্রোজেনভিত্তিক দ্রাবক ব্যবহৃত হয়, যা লিথিয়াম লবণ দ্রবীভূত করতে পারলেও চার্জ পরিবহনে বাধা সৃষ্টি করে। এতে শক্তি ঘনত্ব ও নিম্ন তাপমাত্রায় কর্মক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়ে।

এই সীমাবদ্ধতা কাটাতে গবেষকরা হাইড্রোফ্লুরোকার্বনভিত্তিক নতুন ইলেক্ট্রোলাইট তৈরি করেছেন, যা সান্দ্রতা কমিয়ে আয়ন পরিবহন ক্ষমতা বাড়িয়ে ব্যাটারির কার্যকারিতা উন্নত করে।

গবেষণা অনুযায়ী, এই প্রযুক্তির মাধ্যমে ব্যাটারির শক্তি ঘনত্ব কক্ষতাপমাত্রায় ৭০০ ওয়াট-ঘণ্টা প্রতি কেজির বেশি হতে পারে, যা প্রচলিত ব্যাটারির তুলনায় দ্বিগুণেরও বেশি। এমনকি মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও প্রায় ৪০০ ওয়াট-ঘণ্টা প্রতি কেজি সক্ষমতা বজায় থাকে এতে।

গবেষকরা জানালেন, নতুন এই প্রযুক্তিতে একই ওজনের ব্যাটারিতে শক্তি সঞ্চয় ক্ষমতা দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়তে পারে। এতে বৈদ্যুতিক গাড়ির চলাচলের পরিসর ৫০০–৬০০ কিলোমিটার থেকে বেড়ে হাজার কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে। মহাকাশযান, ড্রোন ও বুদ্ধিমান রোবট প্রযুক্তিতে বড় ভূমিকা রাখবে এ প্রযুক্তি।

ফয়সল/লুৎফর

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.