Wednesday, June 10, 2026
Live

লিবিয়ার রাজনৈতিক একতা ও স্থিতিশীলতার জন্য দ্রুত পদক্ষেপ নিতে চীনের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
লিবিয়ার রাজনৈতিক একতা ও স্থিতিশীলতার জন্য দ্রুত পদক্ষেপ নিতে চীনের আহ্বান
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: লিবিয়ার রাজনৈতিক সংকট দ্রুত সমাধান করতে এবং দেশটিতে রাজনৈতিক একতা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বার্তা দেন চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই। সুন লেই বলেন, লিবিয়ার পশ্চিম ও পূর্বের পক্ষগুলোকে রাজনৈতিক ইচ্ছা দেখাতে হবে এবং জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কাজ দ্রুত শেষ করতে হবে। তিনি উল্লেখ করেন, যদিও জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন কিছু অগ্রগতি করেছে, তবুও দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট এখনও সমাধান হয়নি এবং রাষ্ট্রসংস্থার অভ্যন্তরীণ ভাঙন দেশ পরিচালনায় সমস্যা তৈরি করছে। সুন লেই বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিরাপত্তা পরিষদের নির্দেশনা অনুসরণ করতে হবে, অবৈধ অস্ত্র বাণিজ্য বন্ধ করতে হবে এবং লিবিয়ার ভূখণ্ড থেকে ভাড়াটে সৈন্য ও বিদেশি বাহিনী প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, লিবিয়ার অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতি উন্নত করাও জরুরি। চীন প্রস্তুত অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে, যাতে লিবিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধ উন্নয়নের পথ সুগম করা যায়। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.