ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাই ২০২৬ সালের জন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৫ শতাংশ। মঙ্গলবার শহরের মেয়র কং চেং সরকারি কর্মপরিকল্পনা প্রতিবেদন উপস্থাপনকালে এ লক্ষ্য ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে শাংহাই। গত বছর শহরটির জিডিপি বার্ষিক ভিত্তিতে ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.৬৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
শাংহাই চিয়াওথোং বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইকোনমি ইনস্টিটিউটের পরিচালক লু মিং বলেন, প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য নির্ধারণ শাংহাইয়ের কৌশলগত দৃঢ়তা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে শাংহাইয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশীয় চাহিদা আরও বড় ভূমিকা রাখবে। এজন্য শহরটি ডেবিউ ইকোনমি, নাইটটাইম ইকোনমি, লাইভ-স্ট্রিমিং ও সিলভার ইকোনমির মতো নতুন খাত বিকাশের মাধ্যমে ভোগব্যয় জোরদার করবে। পাশাপাশি সংস্কৃতি, পর্যটন, বাণিজ্য, ক্রীড়া ও প্রদর্শনীর গভীর সমন্বয় ঘটানো হবে।
এ ছাড়া ইনবাউন্ড পর্যটন, ডিপারচার ট্যাক্স রিফান্ড এবং সীমান্তপারের পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করে বিদেশি পর্যটকদের ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ২০২৫ সালে শাংহাইয়ে ৯৩ লাখ ৬০ হাজার বিদেশি ভ্রমণকারী এসেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি এবং একটি নতুন রেকর্ড।
২০২৫ সালে শাংহাইয়ের মোট আমদানি-রপ্তানি মূল্য ছিল ৪.৫১ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে রপ্তানি বেড়েছে ১০.৮ শতাংশ। একই বছরে শহরটি ১৬.০৬ বিলিয়ন ডলার সমপরিমাণ বাস্তব বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে।
২০২৫ সালে শহরটির জিডিপির প্রায় ৪.৫ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় হয়েছে। একই বছরে ইন্টিগ্রেটেড সার্কিট, বায়োমেডিসিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের সম্মিলিত আকার ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য: সিনহুয়া ছবি: সিএমজি বাংলা
শাংহাইয়ের প্রবৃদ্ধির লক্ষ্য ৫ শতাংশ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.