ডিসেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর নতুন আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এই কেন্দ্রটি চালু করা হয়। আইএমএফের অর্থনীতিবিদ জোহানেস ভিগ্যান্ডকে কেন্দ্রটির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইএমএফের এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত আঞ্চলিক কেন্দ্রগুলোর মধ্যে শাংহাই কেন্দ্রটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা আরও জোরদার করবে। কেন্দ্রটি উদীয়মান অর্থনীতি ও মধ্যম আয়ের দেশগুলোর নীতিনির্ধারণে সহায়তা করতে গবেষণা, জ্ঞান বিনিময় ও বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
এ ছাড়াও, এটি সদস্য দেশ, আঞ্চলিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নীতি সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, “একটি বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তরের সময় এই কেন্দ্রটি চালু হলো—যেখানে অনিশ্চয়তা, ঝুঁকি, আবার একই সঙ্গে সুযোগও রয়েছে। ভূরাজনীতি, প্রযুক্তি, জনসংখ্যা পরিবর্তন এবং জলবায়ুসহ নানা বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এই কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
শাংহাইয়ে আইএমএফের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.