জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উৎপাদন খাতের সমন্বয় আরও জোরদার করতে উদ্যোগ জোরালো করছে শাংহাই। শহরের ডিজিটাল-নির্ভর শিল্প ইকোসিস্টেম শক্তিশালী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাংহাই পৌর সরকার।
২০২২ সালে ‘ইন্ডাস্ট্রিয়াল এনাবলমেন্ট চেইন লিডার’ উদ্যোগ শুরুর পর এখন পর্যন্ত অটোমোবাইল, উচ্চমানের যন্ত্রপাতি ও মহাকাশ শিল্পসহ গুরুত্বপূর্ণ খাতে ৪২টি মানদণ্ডভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে শাংহাইয়ে ৩৯৪টি বড় এআই প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়েছে, যার বাজারমূল্য ৪৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এআই খাতে বর্তমানে প্রায় তিন লাখ বিশেষজ্ঞ কর্মরত।
সূত্র: সিএমজি
শাংহাইয়ে এআই ও উৎপাদন খাতের গভীর সংযুক্তি জোরদার
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.