Wednesday, June 10, 2026
Live

শাংহাইয়ে সপ্তম কেনাকাটা উৎসব শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাইয়ে সপ্তম কেনাকাটা উৎসব শুরু

মে ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে শুরু হয়েছে জমকালো কেনাকাটার উৎসব ‘ডাবল ফাইভ শপিং ফেস্টিভ্যাল’। মে দিবস ও ১৯ জুনের ‘ড্রাগন বোট উৎসব’কে কেন্দ্র করে এবার বসেছে এই উৎসবের সপ্তম আসর।

দেশি-বিদেশি পর্যটকদের কেনাকাটায় উৎসাহিত করতে শাংহাই সরকার এবার প্রায় ২০ কোটি ইউয়ানের ডিসকাউন্ট কুপন দিচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) যৌথ উদ্যোগে এই বিশাল আয়োজন করা হয়েছে।

বর্তমানে চীনের ‘ভিসা-মুক্ত’ নীতির কারণে শাংহাইয়ে অনেক বিদেশি পর্যটক আসছেন। তাদের জন্য থাকছে দারুণ সব সুবিধা। শাংহাইয়ের বিখ্যাত পশ্চিম নানচিং রোডের প্রায় ৮০০ দোকানে পর্যটকরা কর ছাড়াই কেনাকাটা করতে পারবেন। এমনকি টাকা ফেরত পাওয়ার জন্য বসানো হয়েছে ডিজিটাল ‘ট্যাক্স রিফান্ড’ মেশিন।

বিদেশি পর্যটকরা বিমানে করে ফুতোং বিমানবন্দরে নামার সাথে সাথেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কেনাকাটার বিশেষ ডিসকাউন্ট কুপন।

কেনাকাটার উৎসবটি কেবল কেনাকাটাতেই সীমাবদ্ধ নেই। এর সাথে যুক্ত করা হয়েছে বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী, খেলাধুলা ও পর্যটন মেলা এবং একদম নতুন নতুন সব পণ্যের প্রথম প্রদর্শনী।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.