Wednesday, June 10, 2026
Live

শাংহাই সহযোগিতা সংস্থার বিবৃতি জারি: ইরান পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শাংহাই সহযোগিতা সংস্থার বিবৃতি জারি: ইরান পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান

শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সশস্ত্র আক্রমণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসসিও সদস্য রাষ্ট্রগুলো বিশ্বাস করে যে, বলপ্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তারা মনে করে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি অনুসারে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং সব পক্ষের বৈধ স্বার্থ বিবেচনার ভিত্তিতে বর্তমান সংঘাতের সমাধান করাই একমাত্র উপায়। এসসিও সদস্য দেশগুলো ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে তারা সব পক্ষকে সমর্থন করেছে।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এমন পদক্ষেপ মোকাবিলায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য এসসিও সদস্য দেশগুলো জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। এসসিও সদস্য দেশগুলো হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। 

জিনিয়া/তৌহিদ/তুহিনা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.