জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান বলেছেন, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ তাইওয়ানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিপুল সুযোগ সৃষ্টি করবে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শক্তিশালী মাতৃভূমির সমর্থনে তাইওয়ানের সব খাত আরও ভালোভাবে বিকশিত হবে।
উদাহরণ হিসেবে উচ্চগতির রেলপথের কথা উল্লেখ করে চাং হান বলেন, চীনের মূলভূখণ্ড উচ্চগতির রেল নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরুর পর থেকে মূলভূখণ্ডে ১২ হাজার কিলোমিটারের বেশি উচ্চগতির রেলপথ নির্মাণ ও চালু করা হয়েছে, যা ১২৮টি কাউন্টিকে সংযুক্ত করেছে।
তিনি জানান, বর্তমানে চীনের উচ্চগতির রেলপথের মোট দৈর্ঘ্য ৫০ হাজার ৪০০ কিলোমিটারে পৌঁছেছে, যা পাঁচ লাখের বেশি জনসংখ্যা রয়েছে—এমন ৯৭ শতাংশ শহরকে সংযুক্ত করেছে। এর মাধ্যমে বিশ্বে সবচেয়ে বড় ও আধুনিক উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে উঠেছে।
চাং হান আরও বলেন, দ্রুতগতির ট্রেন দূরত্ব কমিয়ে দিয়েছে এবং মানুষের স্বপ্নকে আরও বড় হতে সহায়তা করছে। আগে যেসব স্থান দূরবর্তী মনে হতো, এখন আর সেগুলো তেমন দূরে নয়। তার মতে, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ তাইওয়ানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
তিনি আরও বলেন, চীনের তাইওয়ানের সহোদররা মূলভূখণ্ডের জনগণের সঙ্গে একত্রে জাতির মর্যাদা ও সাফল্য ভাগ করে নিতে পারবে, চীনা আধুনিকায়নের সুফল ভোগ করবে এবং সমৃদ্ধি ও স্থিতিশীলতার এক উজ্জ্বল ভবিষ্যৎকে আলিঙ্গন করবে।
ঐশী/জেনিফার
তথ্য ও ছবি : সিসিটিভি
শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ চীনের তাইওয়ানের জন্য নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে: মুখপাত্র
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.