ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বার্ষিক কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্যবীমা, নার্সিং এবং জন্মহারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে একটি পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে চীন।
২০২৬ সালের অর্থনৈতিক কাজের অগ্রাধিকার নির্ধারণে সম্প্রতি বেইজিংয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় জনগণের জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক নীতি ও পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
প্রবীণ যত্ন প্রসঙ্গে চাইনিজ একাডেমি অফ ম্যাক্রোইকোনমিক রিসার্চের অধিভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক লিউ চু বলেন, দেশে প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যে পর্যাপ্ত যত্ন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। চীন ইতোমধ্যে দীর্ঘমেয়াদী যত্ন বীমা ব্যবস্থার পাইলট প্রকল্প চালু করেছে।
এ ছাড়া জনগণের জীবিকা নিশ্চিত ও উন্নত করতে ২০২৬ সালের জন্য একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামো তৈরির দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বিবাহ ও সন্তান ধারণের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেওয়া হয় এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য যত্ন ও সহায়তা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জেনিফার/ শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি
শিক্ষা, স্বাস্থ্যবীমা ও প্রবীণ যত্নে পূর্ণাঙ্গ ব্যবস্থা গঠনে প্রতিশ্রুতিবদ্ধ চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.