Wednesday, June 10, 2026
Live

শিশুদের সুরক্ষায় ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে চীনের নতুন নীতিমালা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শিশুদের সুরক্ষায় ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে চীনের নতুন নীতিমালা
জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: অপ্রাপ্তবয়স্কদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অনলাইনে এমন তথ্যের শ্রেণিবিন্যাস করে নতুন নীতিমালা জারি করেছে চীন। চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনসহ (সিএসি) সরকারের মোট আটটি বিভাগ যৌথভাবে এই নির্দেশিকা প্রকাশ করেছে। সিএসির বিবৃতিতে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর হতে পারে এমন কনটেন্টকে চারটি ভাগে ভাগ করে সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, কন্টেন্ট নির্মাতা এবং অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিকর তথ্য ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্লাটফর্মগুলো কোনোভাবেই নেতিবাচক তথ্য হোমপেজ হেডলাইন, পপ-আপ উইন্ডো, ট্রেন্ডিং সার্চ, বা রিকমেন্ডেশন ফিড-এর মতো আকর্ষণীয় জায়গায় দেখাতে পারবে না। নতুন এ নির্দেশিকা কার্যকর হবে ১ মার্চ থেকে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.