Wednesday, June 10, 2026
Live

শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা এমন একটি নতুন মাইক্রোবিয়াল আগাছানাশক আবিষ্কার করেছেন, যা পরিবেশ দূষণ ছাড়াই আগাছা নিয়ন্ত্রণ করতে পারে এবং একই সঙ্গে ফসলের বৃদ্ধিতেও সহায়তা করে। এটি প্রচলিত রাসায়নিক আগাছানাশকের বিকল্প হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

এই গবেষণার নেতৃত্ব দেন ছিংতাও এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চুয়ান। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী ক্রপ প্রটেকশন-এ।

গবেষণায় বলা হয়, আলফালফা একটি গুরুত্বপূর্ণ পশুখাদ্য ফসল। তবে এটি চাষে আগাছা নিয়ন্ত্রণে রাসায়নিক ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ ও খাদ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

এই সমস্যার সমাধানে গবেষকরা উদ্ভিদের শিকড়ের আশপাশের মাটি থেকে একটি নতুন ধরনের ছত্রাক আলাদা করেন। এমএক্সবিপি৩০৪ নামের অণুজীবটি কোনিওথাইরিয়াম গোত্রভুক্ত।

গবেষকদের মতে, এই অণুজীব আগাছার বীজকে নির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করতে পারে, কিন্তু আলফালফার বীজ অঙ্কুরোদগম বা চারার বৃদ্ধিতে কোনো বাধা সৃষ্টি করে না। একই সঙ্গে এটি মাটির প্রাকৃতিক পরিবেশও অক্ষুণ্ণ রাখে, ফলে একে ‘শূন্য দূষণ’ বালাইনাশক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.