নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের প্রযুক্তি-হাব কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুক্রবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২৭তম চায়না ইন্টারন্যাশনাল হাই-টেক ফেয়ার। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে আগত পাঁচ হাজারেরও বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন এবারের প্রদর্শনীতে।
তিন দিনব্যাপী এই মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স, সেমিকন্ডাক্টর ও ইন্টিগ্রেটেড সার্কিট, কনজ্যুমার ইলেকট্রনিক্স, লো-অ্যালটিটিউড অর্থনীতি এবং বাণিজ্যিক মহাকাশসহ মোট ২২টি বিশেষায়িত প্রদর্শনী এলাকা রাখা হয়েছে।
আয়োজকদের ধারণা, এবারের আসরে পেশাদার দর্শনার্থীর সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যাবে।
উদ্বোধনী দিনে শেনচেন মিউনিসিপ্যাল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ব্যুরোর পরিচালক চাং লিন বলেন, শহরটি শিল্প ও উদ্ভাবনকে একসঙ্গে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করছে। তার মতে, শেনচেন শিল্প–উদ্ভাবন সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
প্রদর্শনীর পাশাপাশি দুই শতাধিক কার্যক্রম যেমন ফোরাম, রোডশো ও ক্রয়-বিক্রয় সংযোগকারী সেশন আয়োজিত হবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি
শেনচেনে শুরু হলো ২৭তম চায়না হাই-টেক ফেয়ার
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.