জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: শেয়ারবাজারে আবহাওয়ার প্রভাব বিশ্লেষণে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে চীন। চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানায়, ‘শাংচি’ নামের এআই মডেলটি আবহাওয়ার ধরন ও আর্থিক বাজারের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করে বিনিয়োগ ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে।
শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেটিওরোলজিক্যাল ইনফরমেশন সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি মডেলটি বৈশ্বিক আবহাওয়াগত পুনর্বিশ্লেষণ ডেটা এবং চীনের শেয়ারবাজারের ঐতিহাসিক লেনদেনের তথ্য ব্যবহার করে কাজ করে। সিএমএ বিশেষজ্ঞদের মতে, মডেলটি চীনের এ-শেয়ার বাজারের অধিকাংশ শেয়ারের স্বল্পমেয়াদি রিটার্ন পূর্বাভাস দিতে সক্ষম।
পরীক্ষায় দেখা গেছে, শাংচি আবহাওয়ার প্রতি সংবেদনশীল খাত—যেমন বায়ু ও সৌরবিদ্যুৎ, পেট্রোকেমিক্যাল, নির্মাণ ও কৃষি—সঠিকভাবে শনাক্ত করতে পারে। অতীত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ কৌশল বিশ্লেষণে মডেলটি ধারাবাহিক ও স্থিতিশীল ইতিবাচক রিটার্ন দেখিয়েছে।
ফয়সল/রাসেল
তথ্য ও ছবি: সিনহুয়া
শেয়ারবাজারে আবহাওয়ার প্রভাব যাচাই করবে চীনের এআই
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.