Wednesday, June 10, 2026
Live

শ্রমিকদের আইনি অধিকার রক্ষায় চীন অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শ্রমিকদের আইনি অধিকার রক্ষায় চীন অত্যন্ত গুরুত্ব দেয়: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

এপ্রিল ১৪, সিএমজি বাংলা ডেস্ক: শ্রমিকদের অধিকার রক্ষায় চীন খুবই গুরুত্ব দেয় এমনটাই জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন বলেন, চীন সরকার সবসময় শ্রমিকদের আইনগত অধিকার ও স্বার্থ রক্ষাকে গুরুত্ব দেয়। বিদেশে কাজ করা চীনা কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার নির্দেশও দেওয়া হয়।

সম্প্রতি ব্রাজিলে একটি শ্রম আদালত চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি-এর পক্ষে রায় দেয়। এর আগে ব্রাজিলের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিওয়াইডি-সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের খারাপ পরিবেশে কাজ করানোর অভিযোগ এনে একটি তালিকা প্রকাশ করেছিল। তবে আদালত সেই তালিকাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দেয়। পরে ব্রাজিল সরকার তালিকা থেকে বিওয়াইডির নাম সরিয়ে নেয়।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন সবসময়ই অন্য দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে সহযোগিতা বাড়াতে চায়, বিশেষ করে ব্রাজিলের সঙ্গে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিনহুয়া

.

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.