Wednesday, June 10, 2026
Live

শ্রীলংকার সঙ্গে অংশীদারত্ব গভীর করার আহবান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
শ্রীলংকার সঙ্গে অংশীদারত্ব গভীর করার আহবান চীনের
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: শ্রীলঙ্কার সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার সংক্ষিপ্ত সফরে শ্রীলঙ্কা সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়াং ই বলেন, পারস্পরিক আন্তরিক সহায়তা ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে চীন–শ্রীলঙ্কা সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় বেইজিং এবং যৌথ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। বৈঠকে ওয়াং ই জানান, শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন খাতে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বাড়াতে শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত চীন। তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর, বিশেষ করে ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় চীন দৃঢ় অবস্থানে থাকবে। একই সঙ্গে তিনি বলপ্রয়োগের রাজনীতির পুনরুত্থান প্রতিরোধ, ক্ষমতার অপব্যবহার বিরোধিতা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষার আহ্বান জানান। জবাবে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ বলেন, শ্রীলঙ্কা চীনকে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে দেখে। অবকাঠামো, সামুদ্রিক বিষয়, পর্যটন এবং সাংস্কৃতিক ও জনগণভিত্তিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এক-চীন নীতির প্রতি শ্রীলঙ্কার দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন হেরাথ। ফয়সল/রাসেল তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.