Wednesday, June 10, 2026
Live

সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিলেন চীনের ৪৭ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিলেন চীনের ৪৭ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: জনসমক্ষে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছেন চীনের স্টেট কাউন্সিলের অধীনে থাকা ৩৫টি বিভাগ ও ইউনিটের মোট ৪৭ জন নবনিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা। সম্প্রতি নিজ নিজ পদে নিযুক্ত এই কর্মকর্তারা দেশের আইন ও জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার অঙ্গীকার করেন। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানটি তদারকি করেন চীনের প্রিমিয়ার লি ছিয়াং। কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। প্রিমিয়ার লি কর্মকর্তাদের সৃজনশীল চিন্তা করা এবং যেকোনো কঠিন পরিস্থিতি বা বাধা অতিক্রম করার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেন, কর্মকর্তাদের অবশ্যই তাদের সততা বজায় রাখতে হবে এবং চীনের সংবিধানের কর্তৃত্ব রক্ষা করতে হবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.