ফয়সল আবদুল্লাহ
চীনে সংরক্ষিত প্রজাতির মাছ বাগারিয়াস রুটিলাস। মাছটির প্রায় সম্পূর্ণ জিনোম-মানচিত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণা দল। ইয়াংজি রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সোমবার এ তথ্য জানিয়েছে।
গবেষণার ফলাফল ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী সায়েন্টিফিক ডাটায় প্রকাশিত হয়েছে।
প্রবন্ধের প্রধান লেখক পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী গবেষক লিউ ইয়াছিউ জানান, নতুন জিন-মানচিত্রটি ৯৭.৫ শতাংশ পূর্ণতা অর্জন করেছে। এতে ২৯ হাজার ১০৬টি প্রোটিন-কোডিং জিন শনাক্ত করা হয়েছে, যা ক্যাটফিশ গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ জিনোম হিসেবে বিবেচিত।
বাগারিয়াস রুটিলাস একটি বড় আকারের তলদেশবাসী মাংসাশী মাছ, যা ইয়ুননান প্রদেশের ইউয়ানচিয়াং-রেড রিভার অববাহিকায় থাকে। অতিরিক্ত শিকার, জলবিদ্যুৎ প্রকল্প, পানিদূষণ ও আগ্রাসী প্রজাতির কারণে এ মাছের সংখ্যা দ্রুত কমে গিয়েছিল। এ কারণে প্রজাতিটি এখন চীনের দ্বিতীয় শ্রেণির জাতীয় সুরক্ষার আওতাভুক্ত।
গবেষকরা জানান, নতুন জিনোম তথ্য পাওয়ার ফলে দ্রুত প্রবাহমান নদীর পরিবেশে মাছটির অভিযোজন প্রক্রিয়া বোঝা এবং কৃত্রিম প্রজনন ও পুনঃমজুদ কৌশল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি
সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.