Tuesday, September 15, 2026
Live

সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

চীনের উত্তর অঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরিবেশবান্ধব বিদ্যুৎ বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অঞ্চলটিতে সবুজ বিদ্যুৎ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৯ দশমিক ৫৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।

বায়ু ও সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনাময় এই অঞ্চলের বিদ্যুৎ গ্রিডে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। বর্তমানে সেখানকার পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিডেই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১০০ মিলিয়ন কিলোওয়াট ছাড়িয়ে গেছে। এটি ইনার মঙ্গোলিয়ার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৫৭ দশমিক ৭ শতাংশ।

পরিবেশবান্ধব এই জ্বালানি ব্যবস্থাকে জনপ্রিয় করতে ইনার মঙ্গোলিয়া ২০১৫ সালেই বাজারভিত্তিক বিদ্যুৎ বাণিজ্যে উদ্যোগী ভূমিকা নেয়। বর্তমানে এই অঞ্চলের শক্তিশালী বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক চীনের আরও ১৩টি প্রদেশে পরিচ্ছন্ন বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় চীনে সবুজ বিদ্যুৎ বাণিজ্যের বাজারে ইনার মঙ্গোলিয়া এখনো তাদের শীর্ষস্থান ধরে রেখেছে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.