Wednesday, June 10, 2026
Live

সবুজ বিপ্লবে হাইড্রোজেনে আস্থা চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সবুজ বিপ্লবে হাইড্রোজেনে আস্থা চীনের

ফয়সল আবদুল্লাহ

অর্থনীতিকে আরও টেকসই পথে এগিয়ে নিতে হাইড্রোজেন শক্তিকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গড়ে তুলছে চীন। জলবায়ু লক্ষ্য পূরণ এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে দেশটি দ্রুত একটি সমন্বিত হাইড্রোজেন শিল্পব্যবস্থা গড়ে তুলছে।

২০২৬–৩০ সময়কালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে সামনে রেখে নবায়নযোগ্য ও স্বল্প-কার্বন হাইড্রোজেন উৎপাদনে আঞ্চলিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে। এতে দেশের জ্বালানি কাঠামো রূপান্তর ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৫ সালের কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনে জাতীয় স্বল্প-কার্বন রূপান্তর তহবিল গঠন এবং হাইড্রোজেন ও সবুজ জ্বালানিকে নতুন প্রবৃদ্ধির উৎস হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

চীনের জাতীয় জ্বালানি প্রশাসন জানায়, দেশটি এখন নীতি-নির্ভর উন্নয়ন থেকে বাজারভিত্তিক সম্প্রসারণের দিকে এগোচ্ছে। এ লক্ষ্যে ‘বায়ু–সৌর–হাইড্রোজেন–অ্যামোনিয়া–অ্যালকোহল’ সমন্বিত জ্বালানি প্রকল্প গড়ে তোলা হচ্ছে।

হাইড্রোজেন কাউন্সিলের প্রধান নির্বাহী ইভানা জেমেলকোভা জানান, ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক হাইড্রোজেন খাতে ঘোষিত ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগের মধ্যে প্রায় ৩৩ বিলিয়ন ডলারই চীনের।

বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যে চীনের হাইড্রোজেন শিল্পের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যেতে পারে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.