Wednesday, June 10, 2026
Live

সমুদ্রসীমায় সামরিক মহড়া পরিচালনা করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সমুদ্রসীমায় সামরিক মহড়া পরিচালনা করবে চীন
ডিসেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: নিজেদের আঞ্চলিক সমুদ্রসীমায় মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া করবে চীন। দেশটির সামুদ্রিক নিরাপত্তা প্রশাসন সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। মহড়ার সময়সূচী ও সতর্কতা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত জলসীমায় এই সামরিক মহড়া চলবে। মহড়া চলাকালীন ওই এলাকায় সরাসরি গুলি বর্ষণের অনুশীলন চালানো হবে। নিরাপত্তার স্বার্থে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের নৌযানকে ওই এলাকায় প্রবেশ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মহড়া চলাকালীন জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং সামরিক কার্যক্রমের নির্বিঘ্নতা বজায় রাখতেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুভ/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.