Wednesday, June 10, 2026
Live

·সমুদ্রে চলচ্চিত্র উৎসব: অ্যাডোরা ক্রুজের বিশেষ সেলিং সিজন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
·সমুদ্রে চলচ্চিত্র উৎসব: অ্যাডোরা ক্রুজের বিশেষ সেলিং সিজন

চীনের অ্যাডোরা ক্রুজ' ও ছ্যাংছুন ফিল্ম স্টুডিও গ্রুপ যৌথভাবে চলচ্চিত্র-ভিত্তিক একটি বিশেষ 'সেইলিং সিজন' বা সমুদ্রযাত্রা শুরু করতে যাচ্ছে। শুক্রবার অ্যাডোরা ক্রুজ এই ঘোষণা দিয়েছে। আগামী মার্চের শেষ থেকে জুনের শেষ পর্যন্ত চলবে এই আয়োজনটি । চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিশাল প্রমোদতরি 'অ্যাডোরা ম্যাজিক সিটি' তে আগামী ২৯ মার্চ এই প্রথম 'মেরিটাইম ফিল্ম ফেস্টিভ্যাল' বা সামুদ্রি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হবে।

এই কোম্পানির অন্য দুটি বড় জাহাজ—'অ্যাডোরা মেডিটেরানিয়া এবং 'পিয়ানো ল্যান্ড' -এও এই উৎসব পালিত হবে। এসময় কেবিনের ভেতরের টিভি চ্যানেলে ১০০ কালজয়ী ও জনপ্রিয় নতুন চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও জাহাজে চলচ্চিত্রভিত্তিক নানা সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হবে। চীনের ক্রমবর্ধমান সাংস্কৃতিক পর্যটন বাজারের সুযোগ কাজে লাগাতে এই নতুন উদ্যোগ নিয়েছে ক্রুজ জায়ান্টটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের আরও বেশি মিথস্ক্রিয়ামূলক এবং নিমগ্ন অভিজ্ঞতা দিতে তারা তাদের সেবার পরিধি বাড়াচ্ছে সেই সাথে বৈচিত্র্যময় সাংস্কৃতিক কর্মকান্ডও যুক্ত করছে।

রাসেল/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.