Wednesday, June 10, 2026
Live

সমুদ্রে রাজনৈতিক উসকানি বন্ধে ফিলিপাইনকে আহ্বান চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সমুদ্রে রাজনৈতিক উসকানি বন্ধে ফিলিপাইনকে আহ্বান চীনের
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: সমুদ্রে রাজনৈতিক অপচেষ্টা ও সাজানো নাটক বন্ধ করতে ফিলিপাইনকে আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ আহ্বান জানান। ফিলিপাইন কোস্টগার্ডের জাহাজ ও বিমান চীনের হুয়াংইয়ান তাও সংলগ্ন এলাকায় মোতায়েনের প্রেক্ষাপটে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। চিয়াং বিন বলেন, হুয়াংইয়ান তাও চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কখনোই ফিলিপাইন ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল না। তিনি বলেন, ফিলিপাইনের কিছু বিভাগ নিরীহ জেলেদের প্ররোচিত ও ব্যবহার করে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং চীনের বৈধ অধিকার লঙ্ঘনের চেষ্টা করছে। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করে চীনের ওপর দোষারোপের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব আচরণ ফিলিপাইন কর্তৃপক্ষের জেলেদের জীবিকা, কল্যাণ এমনকি নিরাপত্তার প্রতি উদাসীনতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। চীনা মুখপাত্র আরও বলেন, ফিলিপাইনকে সমুদ্রে এ ধরনের রাজনৈতিক কারসাজি ও সাজানো নাটক বন্ধ করতে হবে। তিনি বলেন, আইন অনুযায়ী হুয়াংইয়ান তাও ও এর সংলগ্ন জলসীমায় সার্বভৌমত্ব ও বিচারিক ক্ষমতা প্রয়োগ অব্যাহত রাখবে চীন। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.