Wednesday, June 10, 2026
Live

সম্মিলিত সহযোগিতার প্রতিশ্রুতিতে—শেষ হলো জি-২০ শীর্ষ বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সম্মিলিত সহযোগিতার প্রতিশ্রুতিতে—শেষ হলো জি-২০ শীর্ষ বৈঠক
নভেম্বর ২৪, সিএমজি বালা ডেস্ক: রোববার জোহানেসবার্গে শেষ হলো দুই দিনব্যাপী ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন। এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন। সমাপনী বক্তব্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান সফলভাবে সমাপ্ত এই সম্মেলনের ঘোষণাপত্র প্রমাণ করে যে বিশ্ব নেতাদের “পার্থক্যের চেয়ে অভিন্ন লক্ষ্যই বেশি”। ১২২ দফার ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও জোরালো সহায়তার আহ্বান জানানো হয়। রামাফোসা উল্লেখ করেন, এই প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে। দক্ষিণ আফ্রিকা ১ ডিসেম্বর ২০২৪ তারিখে জি-২০-এর পালাক্রমিক সভাপতিত্ব গ্রহণ করে—যা এই সম্মান পাওয়া প্রথম আফ্রিকান দেশ। আগামী ১ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের সভাপতিত্ব গ্রহণ করার কথা রয়েছে। জেনিফার/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.