এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে অন্যান্য এপেক সদস্য দেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী চীন। শুক্রবার দেশটির ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই অঞ্চলে একটি টেকসই, কার্যকর ও উন্মুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত এপেক খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈঠকে সংস্থাটির প্রধান লিউ হুয়ানসিন বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে মানুষের খাবার টেবিল পর্যন্ত পুরো প্রক্রিয়াকে যুক্ত করে একটি সমন্বিত সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি জানান, খাদ্য মজুত ব্যবস্থাপনা, নিরাপদ ও পরিবেশবান্ধব খাদ্য সংরক্ষণ প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন তার অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত।
লিউ হুয়ানসিন আরও বলেন, খাদ্য খাতে নতুন উদ্যোগ ও উদ্ভাবন জোরদার করতে নীতিগত আলোচনা, তথ্য আদান-প্রদান এবং যৌথ প্রকল্পের জন্য নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে চীন।
সূত্র: সিএমজি
সহযোগিতার মাধ্যমে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা জোরদারের অঙ্গীকার চীনের
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.