আজ (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ং বলেন, সহযোগিতা ও সংলাপ হচ্ছে চীন-ইউরোপ বিরোধ সমাধানের সঠিক পথ।
ইইউ’র সাইবার সিকিউরিটি আইনের সংশোধিত খসড়া প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, যদি চীনের শিল্প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে সংশ্লিষ্ট আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে করে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ রক্ষিত হবে।
তিনি বলেন, ইউরোপের সাথে আলোচনার মাধ্যমে মতবিরোধ সমাধান করতে ইচ্ছুক চীন। যৌথভাবে বৈশ্বিক উত্পাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা রক্ষা করার আহ্বানও জানান তিনি। (আকাশ/আলিম/শিশির)