Wednesday, June 10, 2026
Live

সহযোগিতা জোরদারের অঙ্গীকার ভিয়েতনাম ও চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সহযোগিতা জোরদারের অঙ্গীকার ভিয়েতনাম ও চীনের
নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লাম চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের প্রধান লি শুলেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি ভিয়েতনামের হ্যানয়ের সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে লি শুলেই বলেন, চীন দুই দলের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ ও প্রকাশনা, সংস্কৃতি ও পর্যটনের মতো ক্ষেত্রগুলোতে বিনিময় আরও গভীর করতে প্রস্তুত। এ সময় চীনের সঙ্গে ঘনিষ্ঠ উচ্চ-পর্যায়ের যোগাযোগ বজায়, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার, দ্বিপক্ষীয় বন্ধুত্বের প্রতি জনগণের সমর্থনকে সুসংহত করা এবং আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তো লাম। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.