Wednesday, June 10, 2026
Live

সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিতে চীনের ভূমিকার প্রশংসা আইএমও মহাসচিবের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধিতে চীনের ভূমিকার প্রশংসা আইএমও মহাসচিবের
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: সামুদ্রিক খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও’র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ। মঙ্গলবার লন্ডনে আইএমও সদর দপ্তরে আয়োজিত বসন্ত উৎসবে তিনি এই অভিমত ব্যক্ত করেন। আইএমও-তে নিযুক্ত চীনের স্থায়ী মিশন এই উৎসবের আয়োজন করে। ২০২৫ সালের নভেম্বরে আইএমও-তে চীনের স্থায়ী মিশন উদ্বোধনের পর এটিই ছিল এ ধরনের প্রথম আয়োজন। অনুষ্ঠানে আইএমও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো সদর দপ্তর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠায় মহাসচিব সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে চীনকে বিশেষ ধন্যবাদ জানান। এ সময় মহাসচিব ডমিঙ্গুয়েজ বলেন, আসন্ন 'অশ্ব বছর' স্থিতিস্থাপকতা এবং সাহসের প্রতীক। তিনি আইএমও-এর লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে চীনের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বন্ধুত্বের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.