Wednesday, June 10, 2026
Live

সি’আনে চীন-রাশিয়া এসএমই ফোরামের উদ্বোধন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সি’আনে চীন-রাশিয়া এসএমই ফোরামের উদ্বোধন
নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের রাজধানী সি’আনে সোমবার শুরু হয়েছে ষষ্ঠ চীন-রাশিয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এবং চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির চীনা পক্ষের চেয়ারম্যান লি হোংচোং। লি হোংচোং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনায় নতুন যুগে চীন-রাশিয়া সর্বাত্মক কৌশলগত সহযোগী অংশীদারত্ব বাস্তবমুখীভাবে এগিয়ে চলছে। রাশিয়াসহ বিশ্বের সকল দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে চীন সবসময় আগ্রহী বলেও জানান তিনি। অনুষ্ঠানে রুশ প্রতিনিধিরা বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে চীন ও রাশিয়ার জনগণের জন্য আরও বেশি উন্নয়নের সুফল নিশ্চিত করা সম্ভব হবে। নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.