Wednesday, June 10, 2026
Live

সিএমজির নববর্ষ গালায় রোবটের নজরকাড়া নাচ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিএমজির নববর্ষ গালায় রোবটের নজরকাড়া নাচ
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর ইংরেজি নববর্ষ গালায় এবার আলাদা করে দৃষ্টি কেড়েছে হিউম্যানয়েড রোবটের অভিনব পারফরম্যান্স। বুধবার সম্প্রচারিত এই আয়োজনে প্রযুক্তি আর মঞ্চশিল্পের মেলবন্ধন দর্শকদের সামনে তুলে ধরে এক নতুন অভিজ্ঞতা। শাংহাইয়ে মঞ্চস্থ ‘নিউ বট’ পরিবেশনায় গায়ক ও নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করে হিউম্যানয়েড রোবট। তারা ব্যাকফ্লিপ, ড্রাম বাজানো এবং মানবশিল্পীদের সঙ্গে সমন্বিত নড়াচড়ার মাধ্যমে দর্শকদের বিস্মিত করে। উত্তর চীনের শানসি প্রদেশের লিউলিয়াং শহরের মূল মঞ্চেও রোবটদের দেখা যায় লাইভ ব্যান্ডের অংশ হিসেবে। সেখানে তারা গিটার, কিবোর্ড ও ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র পরিবেশনায় অংশ নেয়। আরেকটি রোবট জাদুকরের সহকারী হিসেবে মঞ্চে হাজির হয়ে প্রপস দেওয়া ও করতালির মাধ্যমে পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করে। এ বছর সিএমজির নববর্ষ গালায় ৬০টিরও বেশি সৃজনশীল পরিবেশনা স্থান পায়। অনুষ্ঠানটি সিসিটিভি-১, সিসিটিভি-৩, বিভিন্ন রেডিও চ্যানেল ও নতুন মিডিয়া প্ল্যাটফর্মসহ সিএমজির একাধিক মাধ্যমে একযোগে সম্প্রচারিত হয়। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.