ফেব্রুয়ারি ৬: গত ৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্টস সামিট’ শেষ হয়েছে। একই দিনে দুবাইতে শুরু হয়েছে ২০২৬ সালের ‘বিশ্ব সরকার শীর্ষসম্মেলন’ বা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট।
চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) মধ্যপ্রাচ্য শাখাকে ‘অফিশিয়াল মিডিয়া পার্টনার’ হিসেবে এই শীর্ষসম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে ২০২৬ সালের সিএমজি বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও এবং সিএমজির সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন করা হয়। এর মাধ্যমে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে।
দুটি শীর্ষ সম্মেলনের যৌথ আয়োজন বিজ্ঞান এবং জননীতির গভীর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে। সিএমজি বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিওটি চীনা নববর্ষ এবং সিএমজি গালার মনোমুগ্ধকর অনুষ্ঠানের জন্য অংশগ্রহণকারীদের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)
সিএমজি বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও ‘ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্টস সামিট’ ও ‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে’ প্রদর্শিত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.