ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বেইজিংয়ে আয়োজিত ‘চায়না মিডিয়া গ্রুপ’ (সিএমজি)-এর বসন্ত উৎসব অনুষ্ঠানে দেশটির তাইওয়ান অঞ্চলের বেশ কিছু জনপ্রিয় পুরনো গান পরিবেশন করা হয়। এই গানগুলো অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মনে পুরনো স্মৃতি জাগিয়ে তোলে এবং তাদের আবেগপ্রবণ করে তোলে।
চীনা জনগণের জন্য ‘বসন্ত উৎসব’ বা চীনা নববর্ষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। গত ২০২৪ সালের ডিসেম্বরে উৎসবটি ইউনেস্কোর ‘মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হলো, যার মাধ্যমে চীনা পঞ্জিকা অনুযায়ী শুরু হলো ‘ঘোড়ার বছর’।
এবারের গালা অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল প্রধান আকর্ষণ। বিশেষ করে চীনের তাইওয়ানের শিল্পীদের গানগুলো মূল ভূখণ্ড এবং প্রণালীর ওপারের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
সিএমজি বসন্ত উৎসব গালা: চীনের তাইওয়ানের গানে আবেগে ভাসল বেইজিং
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.