Wednesday, June 10, 2026
Live

সিঙ্গাপুরে পৌঁছেছে চীনের পিএলএ অ্যারোবেটিক দলের জে-১০ যুদ্ধবিমান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিঙ্গাপুরে পৌঁছেছে চীনের পিএলএ অ্যারোবেটিক দলের জে-১০ যুদ্ধবিমান
জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অ্যারোবেটিক দলের সাতটি জে-১০ যুদ্ধবিমান মঙ্গলবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছেছে। বিমানগুলো আসন্ন ১০তম সিঙ্গাপুর এয়ারশো-তে অংশগ্রহণের জন্য এসেছে। এটি অনুষ্ঠিত হবে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি। পিএলএ এয়ার ফোর্সের মুখপাত্র সিয়ে ফং জানান, এটি দলের ১৩তম বিদেশি ফ্লাইট প্রদর্শনী। অন্যান্য অংশগ্রহণকারী দেশের বিমানগুলোর সঙ্গে মিলিত হয়ে একাধিক ফ্লাইট প্রদর্শনী করবে দলটি। তাদের টেক-অফ ও ল্যান্ডিং বিমানবন্দর আলাদা। সব প্রদর্শনী অনুষ্ঠিত হবে সমুদ্রের উপরে। ৬৪ বছর আগে গঠিত অ্যারোবেটিক দল ইতোমধ্যেই বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৮০০টির বেশি প্রদর্শনী করেছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.