জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে উচ্চমানের চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ জনবলের ফলে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্প্রতি এক প্রতিবেদনে এই সাফল্যের চিত্র তুলে ধরেছে।
আঞ্চলিক স্বাস্থ্য কমিশনের পরিচালক কেলসাং ইউড্রন জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ সিচাং পিপলস হাসপাতালে অবস্থিত 'ন্যাশনাল মেডিকেল সেন্টার ফর প্লাটু ডিজিজেস' জাতীয় স্বাস্থ্য কমিশনের মূল্যায়ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
অঞ্চলের প্রথম 'সার্জিক্যাল অনকোলজি সেন্টার'-এর নির্মাণকাজ শেষ হয়েছে। আরও দুটি জাতীয় পর্যায়ের আঞ্চলিক মেডিকেল সেন্টার তৈরির জন্য ৯৪ কোটি ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকদের জরুরি সেবায় ১৭টি বিশেষায়িত কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১৩ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়ার হার ৯১.১ শতাংশে পৌঁছেছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
সিচাংয়ে চিকিৎসা খাতের ব্যাপক উন্নতি
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.