ডিসেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: গত দুই বছরে দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫৮ হাজারেরও বেশি পর্যটন সম্পদ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নতুনভাবে আবিষ্কৃত ও স্বীকৃত সম্পদের সংখ্যা ৩১ হাজারের বেশি।
শুক্রবার লাসায় আয়োজিত এক বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে আঞ্চলিক পর্যটন সম্পদ জরিপের ফলাফল পর্যালোচনা করা হয়।
২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এই জরিপে সিচাংয়ের ৭৪টি কাউন্টি ও জেলা অন্তর্ভুক্ত ছিল।
সিচাংয়ের সংস্কৃতি ও পর্যটন বিভাগের উপপরিচালক চাং সুয়েছাও বলেন, জরিপের ফলাফল কাজে লাগিয়ে পর্যটন সম্পদকে বাস্তব পর্যটন পণ্যে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সিচাংয়ে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৬ কোটি ৩৯ লাখ পর্যটক ভ্রমণ করেছেন।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
সিচাংয়ে ৫৮ হাজারের বেশি পর্যটন সম্পদ শনাক্ত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.