Wednesday, June 10, 2026
Live

সিডনি সমুদ্র সৈকতে গুলিবর্ষণ: চীনের গভীর সমবেদনা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিডনি সমুদ্র সৈকতে গুলিবর্ষণ: চীনের গভীর সমবেদনা
ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে চীন। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন এ কথা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে সমবেদনা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় নিহতদের প্রতি গভীর শোক জানানো হয় এবং শোকাহত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সিডনির বোন্ডি সমুদ্র সৈকতের একটি জনপ্রিয় স্থানে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ইহুদিদের আলোর উৎসব হনুক্কার প্রথম দিন উদযাপন উপলক্ষে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। এই ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ১৯৯৬ সালের পর অস্ট্রেলিয়ায় এটিকে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। জেনিফার/ নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.