Wednesday, June 10, 2026
Live

সিনচিয়াংয়ের এক্সপ্রেসওয়েতে পরপর সংঘর্ষে ৯ জন নিহত, আহত ৭

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াংয়ের এক্সপ্রেসওয়েতে পরপর সংঘর্ষে ৯ জন নিহত, আহত ৭
ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের একটি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন। রোববার স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে থাছেং প্রিফেকচারের উসু শহরের এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে পরপর একাধিক গাড়ির সংঘর্ষ ঘটে। এতে পাঁচটি বড় যানবাহন ও সাতটি ছোট গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ ঘন কুয়াশা নেমে আসা এবং রাতের হিমশীতল তাপমাত্রায় সড়ক ভেজা ও বরফাচ্ছন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এসব সংঘর্ষ ঘটে। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া 9

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.